ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার শঙ্কা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গত ছয় দিনে নদীতে ১৮৪ সেন্টিমিটার পানি বেড়েছে। সকালে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধিতে উপজেলার নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে চরাঞ্চলের বাসিন্দারা বন্যার আতঙ্কে রয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, যমুনা নদীতে পানির বিপৎসীমা ১৬.২৫ মিটার। গত ১৪ জুন থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। ওই দিন পানির উচ্চতা ছিল ১৩.০৭ মিটার। পানি বিপৎসীমার ৩১৮ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। ১৫ জুন পানির উচ্চতা ছিল ১৩.১১ মিটার। ১৬ জুন পানি বেশি বৃদ্ধি পায়। ওই দিন পানির উচ্চতা ছিল ১৩.৫৪ মিটার। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪৩ সেন্টিমিটার। ১৭ জুন পানির উচ্চতা বেড়ে হয় ১৩.৮৯ মিটার। ১৮ জুন ১৪.১০ মিটার ও ১৯ জুন ১৪.৫২ মিটার। সর্বশেষ ২০ জুন বৃহস্পতিবার সকাল ৬টায় যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৪.৯১ মিটার। ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩৯ সেন্টিমিটার। নদীতে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। তবে বিকাল ৩টায় পানির উচ্চতা বেড়ে হয় ১৫.০১ মিটার।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সাখাওয়াত হোসেন বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের জন্য যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত কমে যাওয়ার পর দুদিন পর্যন্ত পানি বাড়বে। তারপর থেকে পানি আবারও কমতে শুরু করবে। নদীতে পানি বৃদ্ধি পেলেও এ নিয়ে জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার শঙ্কা

আপডেট সময় ১১:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪