ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম ‘বিশ্বকাপ ট্রফি’ বিক্রি করতে বাধ্য হলেন ফরাসি তারকা র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী

টনসিল অপারেশনের সময় শিশুর মৃত্যু

ফেনী শহরের ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আতিফ ইসলাম নিশান (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে গলায় অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।

মৃত নিশান নোয়াখালীর সেনবাগ থানা দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের দুবাই প্রবাসী শহিদ উল্লাহর ছেলে।

মৃতের পরিবার জানায়, সোমবার ৫টার দিকে নিশানের গলার বামপাশে টনসিল অপারেশন করানোর জন্য ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টায় ক্লিনিকে অপারেশন সম্পন্ন করেন ডাক্তার কিশোর কুমার হাওলাদার। অপারেশনের পূর্বে নিশানের শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন হাসপাতালের মালিক ডাক্তার নাজমুল হক ভূঁইয়া। অপারেশন সম্পন্ন হবার পর শিশুর জ্ঞান না ফেরায় কর্তব্যরত চিকিৎসকরা ছোটাছুটি করতে থাকেন। পরে ভোর ৪টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা ভালো না, দ্রুত রোগীকে কুমিল্লা বা চট্টগ্রাম নিয়ে যেতে হবে। নিশানকে কুমিল্লার মর্ডান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক কিশোর কুমার হাওলাদার বলেন, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। অপারেশনের পর শিশুটির জ্ঞান ফেরেনি। যে ডাক্তার অ্যানেসথেসিয়া দিয়েছেন ওনার ত্রুটি থাকতে পারে।

নিহত শিক্ষার্থীকে অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক ও ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকের পরিচালক ডা. মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে বলেন, আমি মেডিসিনের ডাক্তার হলেও অ্যানেসথেসিয়া ওপর প্রশিক্ষণ নিয়েছি। এখানে কোনো ভুল ছিল না।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের দাম বাড়ালে আমরা পেট্রোবাংলা ঘেরাও করব: নাহিদ ইসলাম

টনসিল অপারেশনের সময় শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪