ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মনোজ বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়ছেন

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ছিল ‘দিল বেচারা’ (২০২০)। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।

অল্প দিনেই তিনি বলিপাড়ায় স্থান করে নিয়েছিলেন; একই সঙ্গে ছিলেন হতাশ। মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তখনই বুঝেছিলেন, কোনও বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এসব খবরের পেছনে কোনও সত্যতা ছিল না। ও খুবই ভালো মানুষ ছিল। আর ভালো মানুষ বলেই এসব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এ সব নিয়ে বেশি না ভাবতে।’

ওই ভিত্তিহীন খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল বলে জানান মনোজ। অভিনেতা বলেছেন, ‘এসব ভিত্তিহীন খবর পড়ে আমি অন্যভাবে প্রতিক্রিয়া দিই।’ মনোজ জানান, এসব খবর যারা লেখেন, তাদের সময় মতো যোগ্য জবাব দেন তিনি। কিন্তু সুশান্ত এমন খবর পড়ে খুবই ভেঙে পড়তেন।

মনোজ বলেন, ‘আমার সঙ্গে কথা বলার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই। ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’

২০২০-র ১৪ জুন মাসে মৃত্যু হয় সুশান্তের। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিনেতা আত্মঘাতী হয়েছেন। এ ঘটনায় বলিউডে তোলপাড় পড়ে যায়। ঘটনাটি আত্মহত্যা না কি খুন, তা নিয়েও জলঘোলা হয়। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের দেহ। সেই ফ্ল্যাটে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে একত্রবাস করতেন তিনি। ঘটনায় মাদকের মতো বিষয়ও উঠে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মনোজ বুঝেছিলেন সুশান্ত ভেঙে পড়ছেন

আপডেট সময় ০২:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪