ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন ফুল বাগানে গ্ল্যামারাস লুকে মিমি পেট্রোল ও অকটেন সরবরাহ উন্মুক্ত করার দাবি পাম্প মালিক সমিতির চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পাংশা রিপোর্টার্স ইউনিটির কমিটি পুনর্গঠন গোয়াইনঘাটে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন ভোলার বোরহানউদ্দিনে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

সত্যিকারের সমস্যায় আছে রুশ সেনারা, দাবি বাইডেনের

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ খেরসন শহর চলতি বছরের ফেব্রুয়ারিতে দখল করে রুশ সেনারা। কিন্তু দীর্ঘ আট মাস দখলে রাখার পর শহরটি থেকে পিছু হটছে তারা। বুধবার ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার কমান্ডার সের্গেই সুরোভিকিন খেরসন শহর থেকে নিজ সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দেন।

এই শহর থেকে রুশ সেনাদের চলে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রাশিয়ার সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত দেখাচ্ছে ‘রুশ সেনারা সত্যিকারের সমস্যায় আছে।’ প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এমন সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করছিলেন এবং এটি শীতের আগে ‘দুইপক্ষের সেনাদের অবস্থান ঠিক’ করার সুযোগ দেবে।

ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরুর পর বড় শহরগুলোর মধ্যে শুধুমাত্র খেরসন শহর দখল করতে সমর্থ হয়েছিল রাশিয়া। কিন্তু বুধবার রুশ কমান্ডার জানান খেরসনে রসদ সরবরাহ ও অবস্থান ধরে রাখা আর সম্ভব না।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন আরও জানিয়েছেন, খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে রাশিয়া মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। বিষয়টি তার কাছে চমকপ্রদ লেগেছে।

এতে করে ইউক্রেনে নতুন করে কোনো সহায়তা দিতে চাইলে, তা সহজেই পারবেন না বাইডেন। তবে তিনি নির্বাচন শেষে বলেছেন, ‘তার আশা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।’

মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীরা জানিয়েছিলেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার বিষয়টি নিয়ে নতুন করে বিবেচনা করবেন তারা। তবে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলেও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

সত্যিকারের সমস্যায় আছে রুশ সেনারা, দাবি বাইডেনের

আপডেট সময় ০৩:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২