সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল পলিটেকনিকের শিক্ষার্থী

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে সোহানুর রহমান সাহেদ (১৯) নামের এক পলিটেকনিকের শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরের ভোরুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। আহত সাহেদ পদ্মা এক্সপ্রেস ট্রেনে (রাজশাহী-ঢাকা) সিরাজগঞ্জে যাচ্ছিলেন। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত সাহেদ চাঁপাইনবাগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের কম্পিউটার সাইন্সের ছাত্র। তিনি দিনাজপুর জেলার গোয়ালদার হাকিমপুর গ্রামের মো. মোতালেবের ছেলে। বর্তমানে তিনি অবচেতন অবস্থায় হাসপাতালে আট নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে।

মানবিকতার খাতিরে আহত সাহেদকে উদ্ধার করা মিজানুর রহমান বলেন, কিভাবে পড়েছে সেটি জানা নেই। সে আহত অবস্থায় পড়েছিল। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দিনাজপুর থেকে রওনা হয়েছেন।

তিনি আরও বলেন, হাসপাতালে তার কয়েকজন সহপাঠী এসেছেন। তারা চিকিৎসার সার্বিক বিষয় দেখাশোনা করছেন। তার মাথায় আঘাত পেয়েছে। হাসপাতালে ভর্তির পরে তার একবার জ্ঞান ফিরেছিল। কোনো কথা বলতে পারেনি। আবারও সে অবচেতন অবস্থায় রয়েছে। সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে সেগুলো করা হচ্ছে। যতটুকু শুনেছি, সে রাজশাহী রেলস্টেশন থেকে ট্রেনে করে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথে ট্রেন থেকে পড়ে যায়।

এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ওয়ালীফ হোসেন বলেন, তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল পলিটেকনিকের শিক্ষার্থী

আপডেট সময় ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬