সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। এ লক্ষ্যে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আইওএমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।

ড. লরা নিকোল টম-বন্ডে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয় পক্ষ বাংলাদেশ-আইওএম অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬