বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীন।
সভায় সভাপতিত্ব করেন বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি জনাব দিলিপ কর্মকার।
এসময় বরগুনা জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 






















