বরগুনার পাথরঘাটায় চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরন করেছেন – জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আকতার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন, বরগুনা ২০২৬-২৭ অর্থবছরে ৫০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং তা বাস্তবায়নে “One Child, One Tree” শীর্ষক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে ০৫ জুলাই, ২০২৬ রবিবার বরগুনা জেলাধীন পাথরঘাটা উপজেলার *’তালুকচরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে মোট ৩৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার দেয়া হয়েছে*, যা তারা তাদের নিজ নিজ আঙিনায় রোপণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; সহকারী কমিশনার (ভূমি), পাথরঘাটা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 






















