বরগুনায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ-ই প্রথম কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব ডাঃ মোঃ মিজানুর রহমানের উদ্যোগে ৪ জুলাই শনিবার বরগুনা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইন্টার্ন চিকিৎসকদের সনদ বিতরন ও বিদায় অনুস্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বরগুনা হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সভাপতি জনাব অনিমেষ বিশ্বাস এবং সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মিজানুর রহমান হাওলাদার, অনান্যদের মধ্যে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ডাঃ মোঃ কওমুল আহসান, প্রভাষক মোঃ কাওসার উদ্দীন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ হাফেজ মোঃ বোরহান উদ্দিন প্রমূখ।
সমস্ত অনুস্ঠানটি পরিচালনা করেন করে প্রভাষক মোঃ ফয়সাল আহমেদ ও ডাঃ মহিমা আক্তার।
এসময় কলেজের সকল শিক্ষক / শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার 























