সংবাদ শিরোনাম ::
জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ বিনিয়োগকারীদের স্বপ্ন লুটে ৩০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ার অভিযোগ দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল নরওয়ে। শনিবার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উরুর চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্ব থেকেই উরুর মাংসপেশির টানের (হ্যামস্ট্রিং) কারণে মাঠের বাইরে রয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও শেষ মুহূর্তের অনুশীলনে তাকে দলের সঙ্গে দেখা গেছে। তবে ম্যাচের শুরু থেকে খেলার মতো ম্যাচ-ফিটনেস তার নেই বলেই মনে করছে কোচিং স্টাফ।

রায়ারসনের এই অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় বিপদের কারণ হতে পারে। কারণ, মাঠের এই উইং বা প্রান্ত দিয়েই আক্রমণ শানাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, যিনি চলতি বিশ্বকাপে ইতিমধ্যে চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ভিনির গতি রুখতে নরওয়ে কোচ স্টেল সলবাকেন এখন বিকল্প হিসেবে পেডারসেন অথবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাক হিসেবে খেলানোর কথা ভাবছেন।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ১৩ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনে বেশ গোপনীয়তা বজায় রেখেছে নরওয়ে। সংবাদমাধ্যমকে কেবল শুরুর অংশটুকু দেখার অনুমতি দেওয়া হয়। যেখানে দলের দুই প্রধান তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে মূল কৌশলগত অনুশীলন হয়েছে রুদ্ধদ্বার কক্ষে। গতিময় কাউন্টার অ্যাটাকের সুবিধা নিতে আক্রমণেও পরিবর্তন আনতে পারে ভাইকিংরা। সেক্ষেত্রে লম্বা গড়নের সেন্টার ফরোয়ার্ড আলেকজান্ডার সরলথের জায়গায় একাদশে আসতে পারেন গতি তারকা অস্কার বব।

কাগজে-কলমে ব্রাজিল ফেভারিট হলেও নরওয়ে ভরসা খুঁজছে একটি ঐতিহাসিক রেকর্ডে। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কখনোই হারেনি নরওয়ে। দুই দলের আগের পাঁচবারের দেখায় দুটিতে জিতেছে ইউরোপের দলটি, বাকি তিনটি ম্যাচ হয়েছে ড্র। এই মনস্তাত্ত্বিক সুবিধা নিয়েই আজ সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

আপডেট সময় ১২:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬