সংবাদ শিরোনাম ::
একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড! শাওনের ফেসবুক আইডি উধাও মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর পাথরঘাটায় ৩৫০ শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করলেন জেলা প্রশাসক কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা

চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস

আগামী ৭২ ঘণ্টায় নদীসমূহ বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী ও কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে এবং যাদুকাটা ও ভুগাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন

চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস

আপডেট সময় ০৬:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬