সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে : শিক্ষামন্ত্রী আড়াল ভেঙে ফিরছেন বুবলী মাদক কারবারিদের এলাকা থেকে বিতাড়িত করার দাবিতে ফুঁসে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এলাকাবাসী ‘আমার সঙ্গী তো আর্জেন্টিনারই’ স্পেনের মুখোমুখি হওয়ার আগে রোনালদোর রসিকতা জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের সংঘর্ষ খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

পীরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে “পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার কছিমন নেছা বালিকা বিদ্যালয় মোড়ে গিয়াস মার্কেটের সামনে এই প্রচার-প্রসারমূলক কর্মশালার আয়োজন করে পূবালী ব্যাংক।
কর্মশালায় ব্যাংকের গ্রাহক ও স্থানীয় জনগণের লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ডিজিটাল লেনদেনের সুবিধা, সময় সাশ্রয়, স্বচ্ছতা এবং নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুরের উপ ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, রংপুর শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান আরিফ মাহমুদ, রংপুর পীরগঞ্জ উপশাখার প্রিন্সিপাল অফিসার আল-আরাফাত সিদ্দিকী,রংপুর পীরগঞ্জ ব্যবসায়ী ফোরামের সভাপতি এনামুল হক, রংপুর পীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নোমান ইকবাল খসরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সহজে লেনদেন করতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনি ঝুঁকিও কমবে। তারা সবাইকে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পীরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬