সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র; সেই ফোনালাপে এই আহ্বান জানিয়েছেন ওয়াং।

ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেছেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত,  একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।”

“তিনি আরও বলেছেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রনালিকে মুক্ত করে দেওয়া।”

ওয়াং ই আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। অবশ্য ওয়াং ই’র এই আহ্বানের জবাবে আরাগচি কী বলেছেন, তা উল্লেখ করা হয়নি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেলের ৮০ শতাংশই কেনে চীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আপডেট সময় ০৪:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬