সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ইরান চুক্তি না করলে আমরা যুদ্ধ শুরু করতে প্রস্তুত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানি শাসকগোষ্ঠীকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছে। কিন্তু যদি ইরান ভুল সিদ্ধান্ত নেয় ও কোনো চুক্তিতে সম্মত না হয় তবে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী এখন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, কারণ ইরানের কোনো নৌবাহিনী নেই।

তিনি আরও বলেন, ইরান বলতে ভালোবাসে যে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের কোনো নৌবাহিনী নেই। তাই তারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না।

তিনি দাবি করেন, ইরান বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি দিচ্ছে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ নয়। এটা জলদস্যুতা ও সন্ত্রাসবাদ।

তার মতে, হরমুজের প্রবেশ ও প্রস্থানের যান চলাচল মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা তাদের মোট নৌশক্তির ১০ শতাংশেরও কম ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করছে।

সংবাদ সম্মেলনে হেগসেথকে জিজ্ঞাসা করা হয়, যুক্তরাষ্ট্র এমন এক শত্রুর সঙ্গে কীভাবে যুদ্ধবিরতি কার্যকর করছে, যারা নিজেদের সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

উত্তরে হেগসেথ বলেন, যদিও ইরানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা হ্রাস পেয়েছে, তবুও যুদ্ধবিরতির ব্যাপারে তাদের প্রেরণা অত্যন্ত প্রবল।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি মিলিশিয়ারা এই সংঘাত থেকে দূরে থাকছে বলে মনে হচ্ছে এবং আমরা মনে করি এটি তাদের একটি ভালো সিদ্ধান্ত।

সূত্র : বিবিসি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ইরান চুক্তি না করলে আমরা যুদ্ধ শুরু করতে প্রস্তুত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬