ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে রাখবে না দুদক

বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ টি-টোয়েন্টি-টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শুভেচ্ছা দূত হিসেবে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

এখন পর্যন্ত দুদকের শুভেচ্ছা দূত হিসেবেই আছেন সাকিব। তবে এ বিষয়ে তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছেন দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

মোজাম্মেল হক খান সম্প্রতি সাংবাদিকদের বলেন, চুক্তি অনুযায়ী ক্রিকেটার সাকিব আল হাসান এখনো দুদকের শুভেচ্ছা দূত হলেও সেটি আর রাখা হবে না। চুক্তিটি নবায়নও করা হবে না। সাকিবকে শুভেচ্ছা দূত না রাখার কারণ হিসেবে তিনি বলেন, সাকিব এখন মাঠের বাইরে নানান কর্মকাণ্ডে বিতর্কিত।

কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক কখনো নিজেকে জড়াতে চায় না। তাই সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে দুদক আর ব্যবহার করবে না। অবশ্য বারবার অভিযোগ এবং তদন্তে নাম এলেও সাকিব আল হাসানকে এখনো শুভেচ্ছা দূত হিসেবে রেখেছে বিএসইসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাকিবকে শুভেচ্ছা দূত হিসেবে রাখবে না দুদক

আপডেট সময় ১০:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২