সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভোলার ইলিশা লঞ্চঘাটে ৫ টাকার প্রবেশ টিকেট ১০ টাকা নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ঘাটে প্রবেশ টিকেট সরকারের নির্ধারিত মূল্য ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে ইজারাদার সোহরাওয়ার্দী মাস্টার কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইলিশা ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। লঞ্চঘাটে প্রবেশে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার চিত্র ভ্রাম্যমান আদালতের নজরে আসে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তাৎক্ষণিক মোবাইল কোটের মাধ্যমে ঘাট ইজারাদার সোহরাওয়ার্দী মাস্টার কে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় ও যাত্রীদের সূত্রে জানা যায় , দীর্ঘদিন যাবৎ ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ঘাটে প্রবেশে সরকারের নির্ধারিত টিকিট মূলের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করে যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিল উক্ত ঘাটের ইজারাদার। ঘাট টিকেটের অতিরিক্ত মূল্য দিতে অস্বীকৃতি জানালে সাধারণ যাত্রীদের কে নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে ইজারাদার সোহরাওয়ার্দী মাস্টার এর পালিত লোকজনের বিরুদ্ধে। এ নিয়ে বহু যাত্রী অভিযোগ করে ও কোন লাভ হয়নি বলে জানান অনেকে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকিটের পরিবর্তে ১০ টাকার টিকিট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার দায়ে ঘাট ইজারাদার সোহরাওয়ার্দী মাস্টার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযানের ফলে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা। এছাড়াও ইলিশা ঘাটের নানান অনিয়ম ও দুর্নীতি নিরসনে নিয়মিত অভিযানের দাবী জানিয়েছেন সাধারণ যাত্রী ও ভুক্তভোগীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভোলার ইলিশা লঞ্চঘাটে ৫ টাকার প্রবেশ টিকেট ১০ টাকা নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪