ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কীভাবে বুঝবেন সে বিয়ে ম্যাটেরিয়াল নয়?

আপনার প্রেমিক বা প্রেমিকা কি বিয়ের প্রসঙ্গ উঠলেই যেকোনোভাবে এড়িয়ে যেতে চায়? আপনি হয়তো খেয়াল করে দেখেছেন যে, সে সবদিক থেকেই ঠিক আছে কেবল বিয়ে নিয়ে আপনাকে কোনো ধরনের কথা দিতে চায় না। একটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এটি অবশ্যই বিপদ সংকেত। তবে আপনাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার পরও কেন সে বিয়ে করতে চায় না, তার কারণগুলো জানাও জরুরি। কারও মধ্যে এই ধরনের লক্ষণ দেখা গেলে বুঝবেন যে সে বিয়ে ম্যাটেরিয়াল নয়-

যদি আপনাকে উদ্বেগে রাখে

প্রতিবার তার সঙ্গে দেখা করার সময় যদি আপনি উদ্বেগ বোধ করেন, তবে বিষয়টি স্বাভাবিক নয়। যদিও সে আপনাকে তার প্রতি আস্থা বা বিশ্বাস রাখার কথা বলতে পারে তবে আপনার হৃদয়কে কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে হবে আপনাকেই। এদিকে তার আচরণে হয়তো আপনার এটাই মনে হতে পারে যে, আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই।

সবকিছু আগেভাগেই চিন্তা করে

প্রেমের সম্পর্ক শুরু হতেই সন্তানের নামও ঠিক করে ফেলে এমন মানুষের সঙ্গে বিয়ের চিন্তা করা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ নয়। এমন অনেক মানুষই আছে যারা সবকিছুই আগেভাগে চিন্তা করে ফেলে, আগেভাগে পেতে চায়। কিন্তু সারা জীবন কাটানোর জন্য সেই সঠিক ব্যক্তি কি না তা বোঝার জন্য কিছুটা তো সময় প্রয়োজন।

যে শুধু নিজের কথা বলে

যে সারাক্ষণ কেবল নিজের কথাই বলতে থাকে তার সঙ্গে প্রেম চালিয়ে যাওয়া মুশকিল হতে পারে। আপনি কেমন আছেন বা আপনার সম্পর্কে কিছুই জানতে না চেয়ে সারাক্ষণ নিজের কথা বলে গেলে সেই মানুষকে বিয়ের সিদ্ধান্ত কীভাবে নেবেন?

যে সারাক্ষণ সমালোচনা করে

কেউ যদি সারাক্ষণ আপনার সমালোচনা করে এবং আপনাকে উপহাস করে তাহলে কি আপনি তাকে বিয়ে করতে পারবেন? এ ধরনের মানুষেরা আপনার আত্ম-সম্মান, ক্ষমতা ও মূল্য নিয়েও প্রশ্ন তুলতে পারে। তাই সতর্ক হোন। এমন লক্ষণ দেখলে বুঝবেন যে সে একেবারেই বিয়ে ম্যাটেরিয়াল নয়।

যে নিজের ভুল কখনো স্বীকার করে না

যদি কেউ দাবি করে যে সে সব সময় ঠিক এবং কখনোই কোনো ভুল করতে পারে না, তাহলে এমন মানুষের সঙ্গে বসবাস করা সত্যি কঠিন। মানুষের ভুল হবেই। যে সব সময় নিজেকে নির্ভুল দাবি করে, সে মূলত অহংকারী। এ ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়া যায় না।

যে অত্যাধিক প্রতিক্রিয়া দেখায়

যে সবকিছুতেই প্রতিক্রিয়া দেখায় এবং অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করে তারা মোটেই বিয়ে ম্যাটেরিয়াল নয়। যে সামান্য বিষয় নিয়েই ঝগড়া শুরু করে দেয় সে নিশ্চয়ই আপনার গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনবে না?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কীভাবে বুঝবেন সে বিয়ে ম্যাটেরিয়াল নয়?

আপডেট সময় ১২:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২