ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার ১০ গোল হজমের পর এবার ৬ গোল খেল বাংলাদেশ এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলেন জিয়াউল আহসান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা

কুয়েতে রমজান মাস এবং আমির শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ করায় চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার তিন মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেলজরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবে। চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগ পাবে।

তবে যদি কারও বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ থাকে, তা হলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা সেটি নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে করোনাকালীন সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘শেখ হাসিনা ফিরলে কিছু হবে না’-মন্তব্যের পর ওসি প্রত্যাহার

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা

আপডেট সময় ১১:০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪