ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর

বিশ্বে প্রতি সেকেন্ডে ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা ঘটে

বিশ্বে হু হু করে বাড়ছে পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা। প্রতি সেকেন্ডে ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাক হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সংস্থাটির এক সমীক্ষা বলছে, গত এক বছরে পাসওয়ার্ড অ্যাটাকের পরিমাণ ৯৪ শতাংশ বেড়েছে।

মাইক্রোসফটের ‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’-এ বলা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। যার কারণে পাসওয়ার্ড অ্যাটাক ঘিরে বাড়ছে জটিলতা। চলতি বছরের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে এই আক্রমণ বাড়ছে। শুধুমাত্র গত মে মাসেই অ্যাটাক হয়েছে ১০ লাখ।

বলা হয়, র‍্যানসামওয়্যারের মাধ্যমে অন্তত এক তৃতীয়াংশ পাসওয়ার্ড অ্যাটাক হয়ে থাকে। এটি থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি কার্যকরী প্রতিকার হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন। এছাড়াও বারবার সিকিউরিটি প্যাচ, নেটওয়ার্কের মধ্যে সহজে বিশ্বাস করার রাস্তায় না হাঁটারও পরামর্শ দিচ্ছে সমীক্ষার পর্যবেক্ষণ।

মাইক্রোসফট বলছে, এই সমস্যা থেকে বের হতে সংস্থাটি এখন পর্যন্ত ১০ হাজার ডোমেইন বাতিল করেছে। যেগুলো সাইবার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ

বিশ্বে প্রতি সেকেন্ডে ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা ঘটে

আপডেট সময় ১২:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২