ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

আফগানিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার (২১ জানুয়ারি) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদাখশান প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এলাকাটি চীন, তাজাকিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী। তবে ঠিক কোথায় এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।

প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি এএফপিকে বলেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে তবে এটি ঠিক কোথায় দুর্ঘটনায় পড়ে তা জানা যায়নি। আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি। তবে তারা এখনও পৌঁছায়নি। এ ছাড়া তিনি বিষয়টি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি আমরা সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।

স্থানীয় পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় রাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের সুদূর উত্তরের বাদাখশানে এ দুর্ঘটনা ঘটে। তবে তিনি বিমানের ধরন বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এটি রাশিয়ার নিবন্ধিত বিমান।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি রাতে বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতীয় যাত্রীবাহী বিমান ছিল না। বিভিন্ন সূত্র বিষয়টি নিয়ে ভুল তথ্য দিয়েছে। মন্ত্রণালয় এটিকে মরক্কোর নিবন্ধিত ছোট বিমান বলে জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

আপডেট সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪