ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার

সেমিতে পা রাখতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২ রান

সেমিফাইনাল নিশ্চিত করতে জিততেই হবে এমন ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। বড় মঞ্চের লড়াইয়ে লঙ্কানরা শুরুটা বেশ ভালো করলেও শেষদিকে এসে খেই হারিয়ে ফেলে। প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৪১ রান করেছে দাসুন শানাকার দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ২৪ বলে ৩৯ রানের জুটীতে দলকে ভালো শুরু এনে দেন তারা।

চতুর্থ উইকেটে বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সেমিতে পা রাখতে ইংল্যান্ডের প্রয়োজন ১৪২ রান

আপডেট সময় ০৫:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২