ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেললাইন নির্মাণ বন্ধের পাঁয়তারা!

এক শ্যুটার মনে করেছিল আমি মরে গেছি : ইমরান খান

গুলিবিদ্ধ হয়ে আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরের একটি হাসপাতালে ভর্তি আছেন। আহত অবস্থাতেই হুইল চেয়ারে বসে শুক্রবার কথা বলেন পিটিআই চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, তাকে যে দুজন শ্যুটার গুলি করেছিল তার মধ্যে একজন মনে করেছিল তিনি মরে গেছেন। ফলে সে চলে যায়। এতেই বেঁচে যান তিনি।

আগাম নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর নিজ সমর্থকদের নিয়ে একটি কনটেইনারে করে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন ইমরান খান। বৃহস্পতিবার তাকে বহনকারী কনটেইনার ওয়াজিরাবাদে পৌঁছালে গুলি চালায় দুই হামলাকারী। এ ঘটনায় অন্তত একটি গুলি তার পায়ে লাগে।

এদিকে ইমরান খানের ওপর হামলার পর এক হামলাকারীকে আটক করতে সমর্থ হয় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলাকারী সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করার কথা স্বীকার করে। তাছাড়া কেন তাকে গুলি করেছে সে বিষয়টিও জানায় সে।

হামলার ব্যাপারে আটককৃত হামলাকারী বলে, ‘ইমরান খান মানুষকে ভুল পথে চালিত করছিল। এ কারণে তাকে আমি হত্যা করতে চেয়েছিলাম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান

এক শ্যুটার মনে করেছিল আমি মরে গেছি : ইমরান খান

আপডেট সময় ০২:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২