ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমের মুক্তি, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুরে অবস্থিত জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। বৈঠকে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সেক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে।

দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানিমূলক এ সকল আচরণ দ্রুত বন্ধ করতে হবে। এ ছাড়াও অনতিবিলম্বে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের নি:শর্ত মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

হেফাজতে ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ১১:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩