ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী থে‌কে ঢাকা রুটে কোনো বাস ছাড়তে দিচ্ছে না বাস-ট্রাক মা‌লিক-শ্রমিকরা। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

তিনি বলেন, “শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে দুটি বাস চলে। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। যে কারণে আমরা ওই দিনের বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই। এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে তারা আমাদের (রাজবাড়ী বাস মালিক গ্রুপের) সঙ্গে আলোচনা করুক। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। তারপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।”

তিনি আরও বলেন, “সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আমরা রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে আমাদের রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।”

রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, “শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। বিষয়টি নিয়ে আজ দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং রয়েছে।”

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছে। অনেক যাত্রী রাজবাড়ীর মুরগি ফার্ম ও মালিক সমিতির বাস কাউন্টারের এসে ফিরে যাচ্ছে। আবার অনেক যাত্রীরা লোকাল বাস, ব্যাটারিচালিত থ্রি হুইলার করে ভেঙে ভেঙে ঘাট পর্যন্ত গিয়ে ফেরি ও লঞ্চে পার হয়ে ওপার থেকে লোকাল বাসে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০২:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩