ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধ মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

কক্সবাজার পৌরসভার খাল, নালা অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের পৌরসভার ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ করে পুনঃখননের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী সামরাই খাল। কক্সবাজার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে এটির অবস্থান। এখানকার বিভিন্ন এলাকায় খালটির শাখা-প্রশাখা বহমান। যা গিয়ে মিশেছে বাঁকখালী নদীর সাথে। স্থানীয়দের অভিমত একসময় এই খালে লঞ্চ ও ট্রলার নোঙর করতো। মাঝিমাল্লাদের পদচারণায় মুখরিত ছিল ঘাট। তবে কালের আবর্তে হারিয়ে গেছে সামরাই খালের চিরচেনা এই জৌলুস। দখল ও দূষণে বর্তমানে অস্তিত্ব সংকটে খালটি। দখলবাজদের দৌরাত্ম্যে খালের দু’পাড় সংকীর্ণ হয়ে গেছে। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে পুরো খাল। যার ফলে অতিবর্ষণে ওই দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেন।

এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন।

পরে সাংবাদিকদের মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “আমার নির্বাচনী ইশতারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আর,এস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায়  ফিরিয়ে আনা হবে। সেখানে হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে।”

এসময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী দক্ষিণ রুমালিয়ার ছড়া সড়ক পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কক্সবাজার পৌরসভার অবৈধ দখল উচ্ছেদ শুরু

আপডেট সময় ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩