সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় শনিবার এক সমাবেশে প্রেসিডেন্টকে পাল্টা আক্রমণ করে এ কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্স ও আরব নিউজের।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া ভাষণে বাইডেন ট্রাম্পকে কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। বাইডেন বলেছিলেন, ট্রাম্প ও তার উগ্র সমর্থকরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আদর্শের সমর্থক রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করেন, যা আমেরিকা প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলেছে।

গত মাসে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় অভিযান চালিয়েছিল এফবিআই।পেনসিলভানিয়ার সমাবেশে সেই অভিযানের নিন্দা জানান ট্রাম্প। ৮ আগস্টের ওই অভিযানের পর এই প্রথম ট্রাম্প জনসমক্ষে এলেন। ট্রাম্প বলেন, তার বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা।

ট্রাম্প সতর্ক করে বলেন, এ ঘটনা এমন প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা কেউ কখনো দেখেনি। ট্রাম্প তার বাড়িতে তল্লাশি চালানোর ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কোনো প্রশাসনের মাধ্যমে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ফিলাডেলফিয়ায় সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

বাইডেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’: ট্রাম্প

আপডেট সময় ০৮:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২