ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা আমাদের চেহারা বদলায়নি, তারা ‘জামায়াত’ হঠাৎ করেই বদলে গেল জামালপুরে ধ্বংস করা হলো দুই ইটভাটার চিমনি, আটক ২ সংরক্ষিত নারী আসনের ৬৫ শতাংশই কোটিপতি : টিআইবি নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা মুরাদনগরে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড   ডাব পাড়া নিয়ে একজনকে ‍কুপিয়ে হত্যার অভিযোগ কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যায় সেই জনিরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বড়লেখা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খোলা সরিষার তেল বিক্রি দ্বায়ে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় গুণগতমান নিশ্চিত না করে মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রি করার অভিযোগে প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই প্রীতম ফুড প্রোডাক্টস গুণগতমান নিশ্চিত না করেই মিথ্যা তথ্য সম্বলিত বিজ্ঞাপন দিয়ে খোলা (এমপি) সরিষার তেল বোতলজাত করে বিক্রি করছিল।

Open photo

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা দুইটায় খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে তিনি দেখতে পান গুণগতমান নিশ্চিত ছাড়াই খোলা সরিষার তেল বোতলজাত করা হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় প্রীতম ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা

বড়লেখা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খোলা সরিষার তেল বিক্রি দ্বায়ে জরিমানা

আপডেট সময় ১২:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২