ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের সমালোচনায় মুখর বাইডেন

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (সংসদের নিম্নকক্ষ) ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন হবে। অন্যদিকে সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হবে।

বলা হচ্ছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (সংসদের নিম্নকক্ষ) নিয়ন্ত্রণ হারাতে পারেন জো বাইডেন ও তার দল ডেমোক্র্যাটিক পার্টি। তাদের জায়গায় সংসদের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে।

বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানো এবং মিথ্যার কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হুমকির মুখে আছে। এদিকে মধ্যবর্তী নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদেরই আবার নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।

তিনি বলেছেন, ‘কোনো ভুল করবেন না। গণতন্ত্র এখন ব্যালটে।’ ওয়াশিংটন ডিসিতে ডেমোক্র্যাটদের জাতীয় কমিটির বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা আগেই নির্বাচনের ফলাফল না মানার যে হুমকি দিয়েছে এটি গণতন্ত্রকে হুমকি দেওয়ার সামিল।

তিনি বলেছেন, এই শক্তিটি (ট্রাম্পের দল) এখন সাফল্য পেতে যাচ্ছে সেখানে, যেখানে ২০২০ সালে তারা ভোটারদের অধিকার কেড়ে নেওয়া এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিতে ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ তৈরি করবে, এটি নজিরহীন, অবৈধ এবং এটি অযুক্তরাষ্ট্রীয়।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার সমর্থকরা গত বছরের ৬ জানুয়ারী ক্যাপিটলে হামলা চালায়, যখন কংগ্রেস নির্বাচনের ফলাফলের অনুমোদনের চূড়ান্ত প্রক্রিয়া শেষ করছিল।

গত সপ্তাহে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি দিয়ে হামলার বিষয়টি উল্লেখ করে বাইডেন বলেছেন, ট্রাম্পের নির্বাচন কারচুপির মিথ্যা দাবি ‘গত দুই বছরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের সমালোচনায় মুখর বাইডেন

আপডেট সময় ০৪:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২