ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

শিবচরে জাতীয় যুব দিবস পালিত

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে মাদারীপুর শিবচরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (১ নভেম্বর) দুপুরে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহ আলমসহ শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ।তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, গড়ার লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

শিবচরে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩