ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ১৩

ভারতের অন্ধ্রপ্রদেশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে অপর একটি ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রদেশের ভিজিয়ানগরম জেলায় হাওড়া-চেন্নাই লাইনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর ওই লাইনের ১৮টি ট্রেনের শিডিউল বাতিল করা হয় এবং ২২টি ট্রেন ঘুরিয়ে নিয়ে অন্য লাইন দিয়ে চালানো হয়।

সংবাদমাধ্যম টিভি নাইন জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর ধারণা, থেমে থাকা ট্রেনকে ভুল সিগন্যাল দেখানো হয়েছিল। যে কারণে পেছন থেকে অপর ট্রেনটি সংঘর্ষ বাধায়।

তবে অন্য একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, থেমে থাকা ট্রেনের চালক সিগন্যাল খেয়াল করেননি। তাই এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলের ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া ও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

এসব ছবিতে দেখা যাচ্ছে, বগিগুলো লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে আছে। প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রাতের মধ্যেই অন্য অক্ষত বগিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের আড়াই লাখ রুপি এবং অল্প আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিহতের পরিবারকে আরো দুই লাখ রুপি বেশি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতরা আরও ৫০ হাজার রুপি বেশি পাবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ২ জুনে উড়িষ্যায় তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ২৮৮ জন নিহত হয়েছিল। গত ১১ অক্টোবর রাতে বিহারে বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের ছয়টি বগি। সেই দুর্ঘটনায় ৪ জন নিহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ১৩

আপডেট সময় ০৪:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩