ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি ৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে প্রকাশ, বিমানটি অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। অ্যাক্রে রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি একক ইঞ্জিন সেসনা ক্যারাভান ছিল। দশজন যাত্রী নিয়ে উড়ছিল এটি। বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও কো-পাইলটসহ সব যাত্রীই ঘটনাস্থলে নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু। যাত্রীদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুন ধরিয়ে দেয়।

এ নিয়ে দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। গত সেপ্টেম্বরে অ্যামাজনাস রাজ্যে একটি ছোট জেট বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জন নিহত হন। যেখানে ১২ জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। নিহতরা সবাই ছিলেন ব্রাজিলিয়ান পর্যটক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

আপডেট সময় ১০:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩