ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরতালে ঢাকায় দেড় ঘণ্টায় ৩ বাসে আগুন

ঢাকা: বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা হরতালে দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৯ অক্টোবর) সকালে দেড় ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস রাজধানীর তিন স্থানে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৯টা ৬ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

সকাল ১০টা ২২ মিনিটে মোহাম্মদপুর টাউন হল বাজারের পাশে ‘পরীস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তখন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তায় আগুন নেভায়।

সকাল সাড়ে ১০টায় তাঁতিবাজার মোড়ে ‘বিহঙ্গ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশের নিরাপত্তায় আগুন নেভায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

হরতালে ঢাকায় দেড় ঘণ্টায় ৩ বাসে আগুন

আপডেট সময় ১২:১৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩