ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় বাসে বান্ধবীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মো. রাব্বি হোসেন (২২) মারা গেছেন।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া  বলেন, আসাদগেট থেকে ছুরিকাঘাতে আহত আহত রাব্বি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় মো. রাব্বি হোসেন (২২) ও মো. শাওন হোসেনকে (২০) ঢামেকে আনা হয়।

আহতদের সহকর্মী শাহরিয়ার বলেন, সকালে তারা দুটি বাস ভাড়া নিয়ে ধামরাই এলাকার একটি পার্কে ঘুরতে যান। সেখানে সারাদিন আনন্দ করে সন্ধ্যায় আজিমপুরের উদ্দেশে বাসে ওঠেন। বাসটি গাবতলী এলাকায় পৌঁছালে বাসের মধ্যে ফারুকসহ কয়েকজন গাঁজা সেবন করেন এবং নারী সদস্যদের উত্যক্ত করতে থাকেন। এ সময় রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের

আপডেট সময় ০৯:৪৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২