ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুদ্ধকালীন কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবায় রাষ্ট্রীয় মানবকল্যাণ খেতাবপ্রাপ্ত আল-মামুন সরকার (৬৬) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ অক্টোবর) সকাল পৌনে ৯টায় জেলা শহরের বাগানবাড়িতে তার শ্বশুরালয়ে ঘুমন্ত অবস্থায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন আল-মামুন সরকারের ব্যক্তিগত সহকারী আবদুস সোবহান পাঠান সোহাগ। তিনি জানান, জেলা ঈদগাহ মাঠে নামাজে জানাজার সিদ্ধান্ত হলেও নামাজের সময় এখনো চূড়ান্ত হয়নি।

তার মৃত্যুর খবরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ তার শ্বশুরালয়ে ভিড় করেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা মৃত্যুর খবর পেয়ে এই বীর মুক্তিযোদ্ধাদের দেখতে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার আর নেই

আপডেট সময় ০১:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩