ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কুমিল্লায় বিদ্যুৎ স্পৃষ্টে চুরের মৃত্যু

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জহির মিয়া (৩৮) নামে এক চোরের মৃত্যু ঘটেছে। বুধবার (৩১ আগস্ট) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলা সদরের বাগানবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত জহির মিয়া চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ড হারং এলাকার মৃত তমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ চান্দিনা বাজার, বাগানবাড়ি ও ধানসিঁড়ি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। বুধবার রাত আড়াইটায় বাগানবাড়ি এলাকায় একটি ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই মৃতু ঘটে তার। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়দের তথ্যমতে জানা যায় নিহত জহির মিয়া এলাকার চিহ্নিত চোর।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, নিহতের মরদেহ তল্লাসী করে একটি ছুড়ি পাওয়া যায়। সে এলাকার চিহ্নিত চোর বলে জানান এলাকাবাসী। এছাড়াও বিগত দিনের কয়েকটি চুরির ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার সূত্র পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কুমিল্লায় বিদ্যুৎ স্পৃষ্টে চুরের মৃত্যু

আপডেট সময় ০৫:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২