ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না

মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকবে না। ডেটাভিত্তিক প্যাকেজের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ ৪০টি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে নতুন করে দুই মেয়াদের প্যাকেজ করা হচ্ছে। পাশাপাশি সীমাহীন মেয়াদের (আনলিমিটেড) প্যাকেজটি থাকছে। অপারেটররা বলছে, “বিটিআরসির নতুন সিদ্ধান্তে গ্রাহকের বাছাইয়ের সুযোগ কমে যাবে এবং প্যাকেজের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।”

এ বছরের মে মাসে মোবাইল ডেটার প্যাকেজ নির্ধারণ করে দেওয়ার একটি খসড়া পরিকল্পনা করার কথা জানিয়েছিল বিটিআরসি। এর জন্য তারা অনলাইনে একটি জরিপ করে গেল মে মাসে তার ফলাফল তুলে ধরে। সেই জরিপের ফলাফলে বিটিআরসি জানিয়েছিল, “বেশি সংখ্যক গ্রাহক ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৪০ থেকে ৫০টির মধ্যে রাখার মতো দিয়েছেন। বেশির ভাগ গ্রাহক চান, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হওয়া উচিত তিনটি- ৭ দিন, ৩০ দিন ও নির্দিষ্ট মেয়াদহীন (আনলিমিটেড)। নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭, ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে। ”

বিটিআরসির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমত প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে।

বিটিআরসি ৩ সেপ্টেম্বর রবিবার মোবাইল ডেটার প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করছে। নতুন এই নির্দেশিকা সম্পর্কে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর বিটিআরসি আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা সম্পর্কে সবাইকে জানাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু

৭ দিন মেয়াদের নিচে ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না

আপডেট সময় ১১:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩