ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫ মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র দুস্থ সেজে ভিডব্লিউবি’র চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড গৃহায়নে প্লট বরাদ্দে ফের কর্মকর্তাদের সই জাল লিবিয়ার উপকূলে নৌকা ভেঙে ১৭ অভিবাসনপ্রত্যাশী নিহত, নিখোঁজ আরও ৯ বুমরাহ’র সবচেয়ে বাজে আইপিএল আসর, কারণ খুঁজছেন বিশ্লেষকরা পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭নভেম্বর স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার অনন্য অধ্যায়– আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আজ ৭ নভেম্বর ২০২৫ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির কনফারেন্স কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভাটির আয়োজন করে পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কাঁঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো: বজলুর রহমান এবং জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “৭ নভেম্বর আমাদের শেখায়, জাতির কল্যাণে ঐক্যই সর্বশক্তি। বিভেদ নয়, সংহতিই উন্নয়নের মূল চালিকাশক্তি। জাতির ঐতিহাসিক এই দিনটি আমাদের অনুপ্রাণিত করে গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। এ দিনটি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় সংহতি রক্ষার এক অনন্য অধ্যায়। জাতির সংকটময় মুহূর্তে সৈনিক ও জনতার ঐক্য দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। আজকের তরুণ প্রজন্মকে সেই দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, “গত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব— ঐক্যবদ্ধভাবে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে কাজ করা। এসময় তিনি লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ারে অবস্থিত দিকনির্দেশক স্মারক যুদ্ধবিমানটি দ্রুত সময়ের মধ্যে পুনঃস্থাপনের বিষয়ে বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“বিপ্লব ও সংহতির চেতনা কেবল রাজনৈতিক নয়, এটি জাতির আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের প্রতীক। আমরা যদি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করি, তবেই সত্যিকার অর্থে জাতীয় সংহতি প্রতিষ্ঠা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে আজকের এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি জাতির ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭নভেম্বর স্বাধীনতা,সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষার অনন্য অধ্যায়– আলতাফ হোসেন চৌধুরী

আপডেট সময় ১০:৫২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫