ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম নওগাঁর রানীনগর সড়কে ছিনতাইয়ের ঘটনায় দুই ‘হাঁসুয়া বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

ঢাকা জেলা বিএনপির কাউন্সিল আজ

ঢাকা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ রোববার। নবাবগঞ্জ উপজেলার কলাপোপা মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এ কাউন্সিলের ঢাকা জেলা বিএনপির নতুন নেতৃত্ব আসবে। তবে নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব জেলার ১ হাজার ১০ জন কাউন্সিলর লিখিতভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন। ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর কাছে কাউন্সিলররা এ লিখিত কপি জমা দিয়েছেন।

জেলার নেতারা জানান, কাউন্সিল অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন তারা চেষ্টা চালিয়ে এলেও সুবিধাজনক স্থানে প্রশাসনের অনুমতি না মেলায় স্বল্প পরিসরে তাদের এ আয়োজন। এর আগে তারা ১৫ মে কাউন্সিলের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। পরে তারা আরও একাধিকবার উদ্যোগ নিলেও সম্ভব হয়নি। এবার প্রশাসনের অনুমতি মিললেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।

২০১৬ সালের ২৯ আগস্ট সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। মেয়াদ শেষ হওয়ার এক বছর পর ২০১৯ সালের ২৪ মার্চ ২৬৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। পরে কাউন্সিলের মাধ্যমে জেলার ১০টি সাংগঠনিক ইউনিট কমিটি গঠন করেন নেতারা। এসব কমিটি গঠনে নানা অভিযোগ থাকলেও দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের আয়োজন করায় সন্তুষ্ট তৃণমূল বিএনপি। এবার রাগ-অভিমান ভুলে সব পক্ষ কাউন্সিলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে বলে জেলার নেতারা জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

ঢাকা জেলা বিএনপির কাউন্সিল আজ

আপডেট সময় ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২