ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভিডিও: আদালত চত্বরে দুই নারী আইনজীবীর চুলোচুলি

আদালতে প্রতিনিয়ত দু’পক্ষের সওয়াল-যুদ্ধ, যুক্তি পাল্টা-যুক্তির লড়াই চলে যাদের, সেই আইনজীবীরাই জড়ালেন মারামারি, চুলোচুলি আর হাতাহাতিতে। আদালত প্রাঙ্গনে রীতিমতো সংঘাতে জড়িয়ে পড়লেন দুই নারী আইনজীবী। আদালতে দুই নারী আইনজীবীর এই মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আইনজীবীদের মারামারির এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জের আদালত চত্বরে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার। ভিডিওতে দেখা যায়, একজনের পরনে শাড়ি। গায়ে জড়ানো উকিলের কোট। অন্যজনের পরনে প্যান্ট-শার্ট। রয়েছে উকিলের কোটও। তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হাত ধরে টানাটানি চলে কিছুক্ষণ। পরে এক নারী অপর জনের গালে সপাটে চড় বসিয়ে দেন। তারপর রীতিমতো হাতাহাতিতে জড়ান তারা।

এখানেই শেষ নয়, ওই দুই নারী আইনজীবীকে পরস্পরের চুল ধরে টানাটানি করতেও দেখা যায়। তাদের এমন লড়াই থামাতে আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে যান। কিন্তু তারা মারামারি থামাতে ব্যর্থ হন। এ সময় হঠাৎ ঘটনাস্থলে হাজির হন এক নারী পুলিশকর্মী।

ভিডিওতে দেখা যায়, মারামারিতে লিপ্ত দুই নারী আইনজীবীকে থামাতে প্রথমে রীতিমতো হিমশিম খান ওই পুলিশ সদস্যও। পরে কোনও রকমে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

ভিডিও: আদালত চত্বরে দুই নারী আইনজীবীর চুলোচুলি

আপডেট সময় ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২