ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বসতঘর-গবাদি পশু সব পুড়ে ছাই

জামালপুরের দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ছয়টি ঘর, গবাদি পশুসহ মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে ২৫ লাখ টাকার মামামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শেখ আহাম্মদ আক্তার হোসেন জানান, গত মধ্যরাতে শেখ ফরিদের গোয়ালঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্য আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ছয়টি ঘর, তিনটি গরু, ধান, পাট, ভুট্টাসহ ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, আমি অগ্নিকাণ্ডের খবর পেয়েছি, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। এদিকে উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেছেন, সরকারি বিধিমোতাবেক সব সহায়তা প্রদান করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বসতঘর-গবাদি পশু সব পুড়ে ছাই

আপডেট সময় ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩