ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ির দুর্গম পাহাড়ে পুলিশের অভিযানের মুখে নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি এক সহযোগীর কাছে রেখে পালিয়ে যান শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হান। পরে ওই সহযোগীর বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রায়হান এখনো ধরা পড়েননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)।

পুলিশের ভাষ্য, রায়হান ও তাঁর সহযোগীরা ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। গত ২২ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের ধরতে অভিযান শুরু করে ভূজপুর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানায়, ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি শটগানের কার্তুজ ও দুটি খালি খোসাও পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই এলাকায় অবস্থান করে রায়হান ও তাঁর সহযোগীরা অস্ত্র তৈরি করতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা আরও গভীর পাহাড়ি এলাকায় পালিয়ে যান।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে একই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন রায়হান। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাঁদের গতিরোধের চেষ্টা করেন। তখন রায়হান ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের বিশ্বস্ত সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর রায়হান ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে পুলিশ। ২৪ নভেম্বরও ভূজপুর ও ফটিকছড়ি থানা এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়। এর মধ্যে ২৫ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রায়হান ও তাঁর আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন।

এ তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূজপুর থানার কাজীরহাট-সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ ও কাজী সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার পুলিশকে জানান, বন্দুকটি এজাহার মিয়ার এবং পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর কাছে রেখেছিলেন।

এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে রায়হানের সহযোগী মহররম আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেখানো মতে উদ্ধার করা হয় রায়হানের নিজের ব্যবহৃত ইতালির তৈরি ৭ দশমিক ৬৫ এমএমের একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মহররম আলী জানান, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তাঁর বাড়িতে অবস্থান করেছিলেন। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলি তাঁর কাছে রেখে যান।

এ ছাড়া কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে নেওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো পুলিশের জন্য চ্যালেঞ্জিং ছিল। জনবসতিহীন ও দুর্গম পাহাড়ি এলাকায় তারা নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। ঝুঁকি নিয়েও পুলিশ সদস্যরা সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করেছেন।

পুলিশ সুপার আরও বলেন, রায়হানসহ যেসব সন্ত্রাসী এখনো গ্রেপ্তার হননি, তাঁরা পুলিশের নজরদারির বাইরে নন। তাঁরা যেখানেই থাকুন, তাঁদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যত বড় সন্ত্রাসীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৯:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬