ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহীতে ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতে ভূমি অফিসের ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা।

প্রায় ৮০ লাখ টাকা সরকারি রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (৩০ জুলাই) দুর্নীতি দমন কমিশনের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমির হোসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আসামি কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার। তিনি রাজশাহী মহানগরীর কেশবপুর মহল্লার আলি হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালান টেম্পারিং এবং টাকার অংক বিকৃত করে মোট আদায় থেকে ৭০ লাখ টাকা আত্মসাত করেন। এছাড়াও সরকারি চালান জালের মাধ্যমে সরকারি রাজস্ব থেকে আরও ৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা আত্মসাত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, কাজেম আলী ২০১০ সালের ২৬ জুলাই থেকে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ভূমি অফিসের নাজিম কাম ক্যাশিয়ার থাকাকালে ডিসিআর (সরকারি রাজস্বখাত) বাবদ মোট ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা সরকারি চালানের মাধ্যমে আদায় করেন। এই টাকার মধ্যে ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা করেন। বাকি ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা তিনি আত্মসাৎ করেন। বিষয়টি প্রথমে অভ্যন্তরীণ নিরীক্ষায় নজরে আসে।

জানা গেছে, প্রাথমিক অভিযোগের পর দুদকের অনুসন্ধানে এই বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের বিষয়টি শনাক্ত হয়। দুদক প্রধান অফিসের অনুমোদন সাপেক্ষে রোববার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে কাজের আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭ (এ) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজেম আলী পবা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছিলেন। রাজস্বের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি অনুসন্ধানে শনাক্ত হলে তাকে বদলি করে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করা হয়। সম্প্রতি কাজেম আলী অবসর প্রস্তুতি ছুটিতে (পিআরএল) গিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

রাজশাহীতে ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতে ভূমি অফিসের ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় ০২:৪৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩