ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা

শেরপুরে পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ পন্ড

শেরপুরে পুলিশের বাঁধার মুখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়।
৩১ জুলাই সোমবার বেলা ১২ টায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের গৃদানারায়নপুরস্থ বাসা থেকে দলের সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং দলীয় অন্যান্য নেতাকে সাথে নিয়ে বের হওয়ার সময় পুলিশ বাঁধা দেয়।
এসময় একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠি চার্য করে তা পন্ড করে দেয়। এসময় বাড়ির বাইরের বেশ কিছু নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায়। সভাপতির বাড়ির সামনে পুলিশ অবস্থান নিলে সেখানেও বাইরে থেকে নেতাকর্মীরা প্রবেশ করতে পারেনি। পরে সভাপতির বাড়ির ভিতরেই উপস্থিত নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় দলের সভাপতি সম্পাদক ছাড়াও জেলা ও অন্যান্য উপজেলার নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, পুলিশ আমাদেরকে দলীয় কার্যালয়ে সমাবেশস্থলে যেতে বাঁধা দিয়ে আমাদের সমাবেশ পন্ড করে দেন। পরে আমরা আমার বাড়ির ভিতরই সংক্ষিপ্তভাবে সমাবেশ করি। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল জানায়, শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে এই আশংকায় বিএনপি নেতাকর্মীদের বাসা থেকে বের হতে দেইনি। তবে লাঠিচার্জ বা ধাওয়া দেওয়া ঘটনা সত্য নয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ 

শেরপুরে পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ পন্ড

আপডেট সময় ০৬:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩