রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে মানববন্ধন করেছেন মোহনপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা। অত্যাচার নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে সোমবার সকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এমপি আয়েনের ভগ্নিপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ , উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মূর্সেদ গোলাম কিবরিয়া, বাবর আলী, সারয়ার জাহান সাজ্জাদ, জুয়েল রানা, বাবলু হোসেন , লুতফর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সুরঞ্জিত কুমার অভিযোগ করে বলেন, তাদের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে আমাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে। সুরঞ্জিত বলেন, আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী হলেও এমপির নির্দেশনায় হামলার শিকার হয়ে অর্ধপঙ্গু হয়ে আছি। অর্থ সঙ্কটে সঠিক চিকিৎসা করাতে পারছি না। মহিলা ইউপি সদস্য হাবিবাকে মারপিটসহ মিথ্যা মামলায় জেলে দেয়া হয়।
সোহেল রানা, রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান: 






















