ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

দর্শনায় বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর

সারাদেশ ব্যাপি বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি সহিংসতা ঘটনার প্রতিবাদে দর্শনা পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে দর্শনা পৌর আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনা শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুরাতন বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, বিএনপি পরিকল্পিত আত্মকলহ-সন্ত্রাস করে দায় আ.লীগের ওপর চাপানোর চেষ্টা করছে’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না।’

হাজী মো. আলী আজগার টগর আরও বলেন, ‘বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা। এমনকি দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসনব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে। বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগের উন্নয়ন দেখে বিএনপি ও জামায়াতের হিংসা হয়। তারা এ দেশ পাকিস্তান বানাতে চাই আমরা সেদিকে খেয়াল রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।’

এ সময় আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দামুড়হুদা যুবলীগের সভাপতি আ. হান্নান  ছোট, ওয়ার্ড আলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন নফর, বেগমপুর ইউনিয়ন আলীগের সাধারন সম্পাদক হামিদুল্লা, ওয়ার্ড আলীগের নেতা ফয়সাল, দর্শনা কেরুজ সিবিএ নেতা ফিরোজ আহম্মেদ সবুজ, সাইফুল ইসলাম হুকুম,আশরাফুজ্জামান বেল্টু,দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, লোমান, অপু সরকার, এ অনুষ্ঠানটি পরিচালনা ও  উপস্থাপনা করেন দর্শনা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম ফারুক আরিফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির

দর্শনায় বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ১১:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩