ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

পাকিস্তানের বিশ্বকাপ শেষ, আগামী সপ্তাহে বিদায় নেবে ভারতও

নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ স্বপ্ন সুতোয় ঝুলছে পাকিস্তানের। এমন অবস্থায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সহ্য করতে হচ্ছে নানান টীকাটিপ্পনী। 

সাবেক গতিতারকা শোয়েব আখতারও এই মিছিলে নাম লিখিয়েছেন। সম্প্রতি এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের বিশ্বকাপ শেষই হয়ে গেছে। এরপরই জানালেন, ভারতও বিদায়ের খুব কাছেই দাঁড়িয়ে আছে, আসছে সপ্তাহেই বিদায় নেবে দলটি। ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন এই কথা। তার ভাষ্য, ‘এটা সত্যিই হতাশার। আমি আগেই বলেছি, পাকিস্তান এই সপ্তাহে ঘরে ফিরে আসবে, ভারতও। তাদের দলটাও খুব ভালো নয়। সেমিফাইনালে খেলেই ফিরতে হবে তাদের।’

‘আপনার পারফর্ম্যান্স খুবই গড়পড়তা মানের, আপনি দলে রেখেছেন অযোগ্য কিছু খেলোয়াড়, ভালো মানুষগুলোকে দলে ঢোকাবেন না। এখন উপভোগ করুন। আমি নিজের কথা বলছি না, ওই চাকরিটা জাহান্নামে যাক। আমি শুধু চিন্তিত, কারণ এর ফলে আমার দেশ ভুগছে। আপনারা যোগ্য লোককে দলে আনবেন না, যারা নিয়মানুবর্তী, কাজ করতে জানে। আপনারা সবকিছু ধ্বংস করে দিয়েছেন।’

টানা দুই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা বড় এক ধাক্কাই খেয়েছে। বর্তমানে গ্রুপ-২ তে বাংলাদেশ আর জিম্বাবুয়েরও নিচে আছে দলটি। তিন ম্যাচ হাতে আছে বাবর আজমদের। সেই তিন ম্যাচে তো জিততেই হবে তাদের, তাকিয়ে থাকতে হবে অন্য সব ম্যাচের দিকেও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানের বিশ্বকাপ শেষ, আগামী সপ্তাহে বিদায় নেবে ভারতও

আপডেট সময় ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২