ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

জামালপুরে মাদকবিরোধী আলোচনা ও পুরস্কার বিতরণ

জামালপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।’

এ উপলক্ষে রবিবার (৩০ জুলাই) সকাল ১০টায় শহরের ফৌজদারি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম মৃদুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

জেলা প্রশাসক মো. ইমরান আহমেদসহ বক্তারা জেলায় মাদকদ্রব্য বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে পরিবারের অভিভাবকরা যেন তাদের ছেলেমেয়েদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকে সে-বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মাদকের ভয়াবহতা ও কুফলের ওপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির

জামালপুরে মাদকবিরোধী আলোচনা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ১০:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩