ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ 

নাটোরে শিশুকে যৌন নিপীড়ন মামলায় আটক ২

নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) দিনগত রাত ১২টার দিকে রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন, মো. মুকুল আরিন্দা (৩৫) ও মো. আলামিন (২১)। আটক মুকুল আরিন্দা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের আয়েজ উদ্দিন আরিন্দার ছেলে ও আলামিন একই উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের মো. শহিদের ছেলে। অন্য আসামিরা পলাতক রয়েছে। মামলা তদন্ত ও আটকের স্বার্থে পুলিশ অন্য আসামিদের নাম পরিচয় দেয়নি।

এর আগে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে পূর্ব মাধনগর গ্রামে এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। শনিবার এ ঘটনায় দিনগত রাতে নলডাঙ্গা থানায় মতিউরসহ সাতজনকে অভিযুক্ত করে মারপিটসহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের দিকে পূর্ব মাধনগর গ্রামের হাসান আরিন্দার ৯ বছর বয়সী শিশু তার মায়ের সঙ্গে বাড়ির পাশে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। এসময় তার চাচাতো ভাই মতিউর রহমান তাদের বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়র মেয়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার কথা বলে তাকে ডাক দেয়। তার ডাকে সাড়া দিয়ে ওই শিশুটি মতিউরের সঙ্গে প্রথমে স্থানীয় ইউপি সদস্য হাফিজ আরিন্দার বাড়িতে যায়। পরে পাশেই গিয়াস উদ্দিনের বাড়িতে নিয়ে যায় ওই শিশুকে। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মতিউর ওই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে মতিউর পালিয়ে যায়।

পরে বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা সন্ধ্যার দিকে মতিউরের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মতিউরসহ তার সহযোগীরা রাতেই ওই শিশুটির বাড়িতে গিয়ে বাড়ির জানালা ভাঙচুরসহ মা-বাবাকে মারপিট করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে আটক করা হয়। রোববার (৩০ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রধান আসামি মতিউরসহ অপর আসামিরা পলাতক রয়েছে। মতিউর রহমান ওই গ্রামের মুকুল আরিন্দার ছেলে। অন্যদের তাদের গ্রেপ্তারে তৎপর আছে পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ

নাটোরে শিশুকে যৌন নিপীড়ন মামলায় আটক ২

আপডেট সময় ০৮:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩