ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ

বংশাল ও সূত্রাপুরে দুই মামলায় আসামি ৫ শতাধিক

ঢাকা: শনিবার (২৯ জুলাই) বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাজধানীর বংশাল ও সূত্রাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে দায়েরকৃত দুই মামলায় বিএনপির ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

তিনি জানান, পুলিশ বাদী হয়ে দায়েরকৃত দুই মামলায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দুই মামলায় পাঁচজন করে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান জাফর হোসেন।

বংশাল থানা পুলিশ জানায়, বংশাল থানায় দায়ের করা মামলায় (নং-৬৩) ২৫ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এহাজারনামীয় আসামির মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী রয়েছেন। এদের মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

এদিক ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বংশাল ও সূত্রাপুরে দুই মামলায় আসামি ৫ শতাধিক

আপডেট সময় ১২:৫৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩