ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তর হাওলা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান-হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ অফিসে বসে বস্তা ভরে টাকা নেন প্রকৌশলী হাসান শওকত বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি

রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক করার সময় নারীসহ ৬ টিকটকার আটক।

রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো রওনক বিশ্বাস (২৩), মোস্তাকিম (২৫), আল মামুন (৪৭), সাজু আহমেদ (৩৩), হাবিবুর রহমান (১৯) ও আয়েশা সিদ্দিকা (২২)। রওনক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাতেন খাঁ মোড়ের রাহাত আলীর ছেলে, মোস্তাকিম রাজশাহী নগরীর পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে, আল মামুন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে, সাজু কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুরে আব্দুর রাজ্জাকের ছেলে, হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কালিশংকরপুরের মো: মঞ্জুর হোসেনের ছেলে ও আয়েশা সিদ্দিকা পাবনা জেলার ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোডের মান্নানের মেয়ে।

নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৮শে জুলাই) সকাল ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় ডিবি পুলিশের ওই টিম নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে দেখতে পান। এসময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর হাওলা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান-হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ

রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক করার সময় নারীসহ ৬ টিকটকার আটক।

আপডেট সময় ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩